ডুবে যাচ্ছে ভেনিস নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি জানেন, ভেনিস ধীরে ধীরে ডুবে যাচ্ছে? প্রায় হাজার বছর আগে যে জলাভূমির তীর ঘেঁষে এই শহর গড়ে উঠেছিল, তা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে সেই জলাভূমিতেই! যুক্তরাষ্ট্রের কয়েকজন পরিবেশবিদ মনে করেন, শহরটি এরই মধ্যে প্রায় ২৪ সেন্টিমিটারের বেশি ডুবে গেছে। নানা কারণে জলাভূমির ভূমিক্ষয়ই এই অবস্থার জন্য দায়ী। ভূমিক্ষয়ের কারণে ভেনিস শহরের সুন্দর ঘরবাড়ির ভিতও অনেকটাই দুর্বল হয়ে গেছে।ভেনিস শহরের সবচেয়ে নিচু জায়গাটির নাম পিয়াজ্জা সান মারকো। জায়গাটি বন্যার পানিতে ডুবে যায় বছরে কমপক্ষে ১০০ বার। আগে এই হার কম থাকলেও যত দিন যাচ্ছে, পিয়াজ্জা সান মারকোর বন্যার পানিতে ডোবার হার বাড়ছে। জলবায়ু পরিবর্তনের থাবা ভেনিস শহরের ওপর বেশ নির্মমভাবেই পড়েছে।ভেনিস শহর আড্রিয়াটিক সাগরের প্রায় ১২০টি ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। কাঠের গাঁথুনির ওপর এই শহরের চমৎকার সব বাড়ি দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার হলো, এই শহরে কোনো যান্ত্রিক বাহন চলাচলের অনুমতি নেই। এখাকার বাসিন্দাদের যাতায়াতের প্রধান বাহন নৌকা। ‘বুক অব ফ্যাক্টস’ অবলম্বনে তানজিলা ইউছুফজাই