তত্ত্বকথার বিদ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রীষ্মদিনের ছুটি কাটানোর পর তুমি মাজেজা শিখেছ; সেখানে তোমাকে অজন্তা গুহায় নিয়ে আমি লুকোচুরি খেলা শেখাই, তুমি শেখো আর ভাবো—তোমাকে হয়তো আমি পাখি ভাবছি। কিন্তু আমি তো জানি তত্ত্বকথার বিদ্যাকে ব্যাখ্যা করা হলে তার গুপ্ত ইশারা হারিয়ে যায়; তার থেকে ভালো তোমার কাছে যা কিছু আমার দৈব অনুযোগ তাকে তুমি প্রাকৃতিক ভেবো। কেননা, প্রথম রাত্রির চাঁদ উঠলে আমরা না হয় মোরগ হয়ে ডেকে উঠব। যদিও জানি, গ্রীষ্মদিনের ছুটি তোমাকে বড় বিহ্বল করে রাখে। তারপরও আমি ভাবি, এই চিন্তার যত ধাতুফল, হয়তো তাকে তুমি একদিন গ্রহণ করবে। তখন হয়তো আমি বলব—গ্রীষ্মদিনের ছুটির কী সে ব্যাখ্যা?