তলোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিন কিছু তলোয়ার দিয়ে রাখি ধার। মানুষের জন্যই এই সব চকচকে রাখতে হয় আমার। তবে আমি হত্যা করিনি কখনো। মাঝে মাঝে শুধু এই হাত-পাও কাটি।
ছোটবেলায় জ্যাঠাকে দেখতাম চাঁদের আলোয় ধার দেয় ছুরি। ডাকাত হওয়ার ইচ্ছে হয়েছিল বলে আমি ব্লেড দিয়ে কচুগাছ কাটতে কাটতে শিখে গেছি চুরি। শৈশবে আমাদের তলোয়ার ছিল গরুর লাঠি।
আমাদের বাজারে রাজনৈতিক দুই পক্ষ মারামারি হলে দেখা যায় তলোয়ার। স্বামী মারা গেলে এক বধূ দা মাথায় নিয়ে ঘুমাত। খাসপাড়া বাড়ি ছিল তার।
মাঝেমধ্যে ছোরাগুলোতে হাত দেই না বলে মানুষ আমাকে মৌমাছির মতো ঘিরে ধরে। আর আমি আটকে যাই মানুষখেকোদের ঘরে। কিন্তু আমি কখনো ক্রয় করিনি অন্যের বানানো অস্ত্র কিংবা চুরি করিনি অন্যের বন্দুকের কাঠি।