তাঁর কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার যতো নিমগ্নতা—সানাউল হক খান \ প্রকাশক: সরলরেখা \ প্রকাশকাল: ২০১২ \ প্রচ্ছদ: চারু পিন্টু \ মূল্য: ১৫০ টাকাকবি সানাউল হক খানের দুটি কাব্যগ্রন্থ পাঠ করলাম— সময় অসময়ের শতপদ্য ও আমার যতো নিমগ্নতা। দুটি গ্রন্থের রচনাকালের মধ্যে ঠিক এক বছরের ব্যবধান। আলো-আন্ধারের কবি তিনি। কখনো অন্তর্মুখিতায় রুমীময়, কখনো দৈনন্দিনতার প্রহরে গেরেফতার। কখনো আপন মুগ্ধতায় প্রসারিত, কখনো জীবন সংসারের কুটিল দংশনে জীবন রক্ষায় ক্লান্ত ও ক্রুদ্ধ এক আহত সৈনিক।কখনো তার পঙিক্তমালা পাখি হয়ে দুর্লভ নভোলোকের দরজায় আঘাত করে। কেননা তাঁর মনে হয় সেখানের আসরে যোগদান করার অধিকার আছে। সেখানে হাফিজ-রুমী-গালিব-রবীন্দ্রনাথ-আহমেদ ফরাজদের একটু পেছনের সারিতে কবিতা পাঠের ডাক একদিন তার পড়বে।‘আমি শিশুর মতো কেঁদেছি দুধের জন্যে,সাদা ভবিষ্যতের লোভেহাঁ করে গিলেছি ধূলিম্লান হাওয়া, কীটদষ্ট শিলাবৃষ্টিগিলেছে মানুষের মুখের আগুন,দেহের নোংরা কাদাপানিচিবিয়েছি সংসারের ভাঙাচোরা তৈজসসন্তানের ক্ষুব্ধ ক্ষুধা,হাজার বছরের তেলচিটে বালিশের রক্তমাখা তুলোখুন-হওয়া স্বজনের হাড়মাংস,চিবিয়েছি কলহের কাঁকরঅতঃপর আরও কষ্ট আবিষ্কারের দুরাশায়হয়েছি জগতের শ্রেষ্ঠ পাপীর কাতারে বন্দীবলো, আমি কি মেনে নিইনি আমার কর্মফলমানিনি কি আমার অপ্রিয় অতীত কাহিনী?[সুবেহ সাদেকের কবিতা: নবজাতক, সময় অসময়ের শতপদ্য]আমার হাতে নির্বোধ কলম ছাড়াসেই লাঠি নেইযা নদীর বুকে আঘাত করলেকাফেলার পথ সৃষ্টি হয়, চমকে ওঠে ফেরাউন!আমি জানি, অবশ্যই জানিকিছু নিতে গ্যালে কিছু দিতে হয়:আপনার চরণধুলার তলে নতমুখী আমার কবিতার খসড়াটিএখনো সাজাতে শিখিনি* *আপনার কোমলতা ছোঁবে, ঝরঝরে শুকনো আলো ছোঁবেবাতাস যেমন ছোঁয় আগুন-পানি-মাটিকেআগুন যেমন ছোঁয় বাতাস-পানি-মাটিকেপানি যেমন ছোঁয় আগুন-বাতাস-মাটিকেমাটি যেমন ছোঁয় আগুন-বাতাস-পানিকেএই চার উৎসের আত্মীয় আমার দীনহীন এই কবিতাটিআপনাকে একটু ছুঁতে চায়জীবনে অন্তত একবারশুধু একবার...(আপনি এবং আমার কবিতা, আমার যতো নিমগ্নতা)(কবি জালালউদ্দীন রুমী রচিত ‘মুসা এবং মেষ পালক’ পাঠ করে)কখনো আতিশয্য, কখনো নিমগ্নতা। কখনো চারপাশের আক্ষেপ, কখনো ভাগ্যলিপির প্রতি উষ্মা। কখনো জীবনের বৃষ্টিতে প্লাবিত, কখনো রোদ্রে-ভেজা-দুপুরের অসহ্য মতিঝিল। তবু এর মধ্যেই দাঁড়ানো বুক সোজা করে বেঁচে থাকা, এর মধ্যেই পাঁজরের দুর্বাক কালঘাম।সানাউল হক খানের কবিতা ভালো লাগে। খুব কম কবিতা আমাকে আত্মমুখী করে তুলতে পারে। একসময়ে অনেক কবিতা লিখতাম। গুছিয়ে রাখার দুরূহ কাজে আমি চিরদিনই পরাশ্রয়ী। যা হোক, বয়সের সঙ্গে সঙ্গে কবিতারা কেমন যেন অপ্রয়োজনীয় হয়ে পড়ছে। তবু প্রেম বুকে নিয়ে শুতে যাই। তাই মাঝেমধ্যে সাময়িকী আর খবরের কাগজে অভ্যস্ত চোখ খুঁজে বেড়ায় দু-একটি চরণ যা পড়ে সঙ্গে সঙ্গেই ভুলে যাব না। পাই না খুব একটা।সানাউলকে চেনার আগেই তাঁর কবিতার সঙ্গে পরিচয় হলো। পরিকীর্ণভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকে কিছু দুর্লভ পঙিক্তর আহত পেরেশানি। বেদনাবিলাস আর আসল বেদনার পার্থক্য বোঝার বয়স হয়েছে। ওর কবিতাগুলো কতখানি পরিখ্যাত না আমি বলতে পারব না, কিন্তু আমি সহজেই ধরে ফেলি তাঁর কবিতার পরিক্লিষ্ট চরিত্রটি— যা জীবন থেকে নেওয়া। সত্যি সত্যি চোট খাওয়া এক কাদা-মনের কবি যে জীবনকে অভিযুক্ত করে চোখের নোনা পানি আটকে রেখে। অভিসন্ধির গুপ্ত বা প্রকাশিত কোনো অভিপ্রায়ই তাঁর নেই। দু মুঠো খেয়ে সংসারটিকে সচল রাখা—তার সঙ্গে কিছু সুর, কিছু ছন্দ আর পথের ভালোবাসায় গন্তব্যকে ভুলে থাকার অভিমান। এই সবকিছুর বাইরে ছায়াগুলোকে গেঁথে গেঁথে এক অস্পষ্ট অন্ধকার আঁকা। সানাউল হক খানের কবিতায় আমি বেদনাকে নিয়ে বিলাস করতে দেখি না, বিক্ষোভ পাই তবে তা বিদ্রোহহীন। তাঁর কষ্টগুলো ভাগ্যের কাছে আশ্রয় খোঁজে না, আশ্রয় খোঁজে সর্বময়ের কাছে। বারবার সর্বব্যাপীর কাছে এক নির্মোহ সমর্পণ। আজকের দিনে যাঁদের কবিতা পাঠ করি, তাঁদের কাছে এই সমর্পণ এক ধরনের পরাভব। কিন্তু আজকের কবি হয়েও তাঁর কবিমানসে উপলব্ধির এই স্বরলিপি আমাকে মুগ্ধ করে। এই জায়গাটিতে এক দূর প্রতিধ্বনি পাই মওলানা জালালউদ্দীন রুমীর। রুমীর জীবনবোধকে ছোঁয়ার এই ব্যাকুলতাই সানাউল হক খানকে যোগ্য করে তুলবে কবিতালোকের আসরে। ডাক তাঁর পড়বেই।শব্দ চয়নের বলিষ্ঠ পৌরুষ, রহস্যাবৃত উপমার চমকে-দেওয়া কল্পলিপি, বাক্য বিন্যাসের তীক্ষ্মতাপ সানাউলের কবিতাকে মাঝে-মাঝে নক্ষত্রের পৃথিবীতে নিয়ে যায়; কিন্তু অনেক বিশ্বজয়ী কবির মতো তিনিও সে-নক্ষত্র মুহূর্ত বেশিক্ষণ বহন করতে পারেন না।যাঁরা পারেন, তাঁরা তো মির্জা আসাদুল্লা খান গালিব, কিটস বা রবীন্দ্রনাথ হয়ে যান। নক্ষত্র-মুহূর্তগুলো সানাউল যদি ধরে রাখতে পারেন তাঁর কবিতার দেহে, তাহলে একদিন তিনিই হবেন এ দেশের প্রথম সারির কবি। এমন যেন কুয়াশাঘন হয় তাঁর কবিতা— ‘খুদা ক্যরে না স্যমঝে কোই’ (গালিব)।