প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই যে বাবা ইশকুল বয় একটুখানি দাঁড়াও
প্রত্যেক দিন বই-খাতা কি ইচ্ছে করেই হারাও?
আজ অঙ্ক কাল বাংলা পরশু পানির পট
রং-পেনসিল ফেললে কোথায়? ভাবো তো ঝটপট।
রোজ সকালে আম্মু তোমার ব্যাগ গুছিয়ে দেন
ছুটির সময় ব্যাগটা তবু হারিয়ে আসো ক্যান?
হঠাৎ হঠাৎ কোন অজানায় হারায় তোমার মন?
তুমি কি গো আইনস্টাইন? আইজ্যাক নিউটন?
অনেক জ্ঞানী ভুলের লাজে ছিঁড়ত নিজের চুল
কিন্তু তুমি নিজের নামই লিখতে করো ভুল
এই যে বাবা ইশকুল বয় কোরো না ভুলভাল
পরীক্ষাতে ভুল করলে পড়বে পিঠে তাল।