তোমার চোখে চৈতি আগুন, আমার চোখে খড়পদ্মাপাড়ের দুপুর কাঁপা—আচমকা সেই ঝড়;তোমার দিকে রোদ ঝুঁকেছে, তোমার দিকেই মেঘআমার দিকে হাত বাড়াল হাওয়া: আনন্দে হ্যান্ডশেক—আমি তখন মানুষ না আর, লাশ, যে সদ্য খুনআমাকে দেখেই টের পেয়েছেন নির্মলেন্দু গুণআমাকে দেখেই ধরে ফেলেছে গুণের পাকা চোখপ্রশ্রয়ও তো ছিল, আছে, ‘তাহলে কিছু হোক...’কী হবে আর, হয়েই আছি ঝড়ের মুখে খড়তোমার চোখে চৈতি আগুন, খড়ের বুকে জ্বর;বাক্য নেই, শব্দ নেই, লুকোচুরিময় দেখাপড়ি, তোমার আগুনমাখা চোখে পদ্য লেখা...সেই পদ্য টুকে এনেছি, পাঠক আমার মনপড়তে পড়তে, পুড়তে পুড়তে আনচান-উচাটন!হঠাৎ এমন হার্ট অ্যাটাকিং, হঠাৎ হলাম খুন‘তাহলে হোক...’ শিস্ বাজালেন নির্মলেন্দু গুণতোমার সঙ্গে দেখা হলেই কহিব সম্মুখেকাঁপায় কেমন উতল-হাওয়া, পদ্মাশহর, সুখেকবিতার চে’ পদ্যে তাই মিল ধরা যায় বেশিআকাশ লিখে শাদাপৃষ্ঠায় নীল ধরা যায় বেশি...!বেশি বেশি নীল ঝিলমিল—কী বলবে পাঠক?গূঢ়ার্থে সেই গুপ্তভাষা, ‘তাহলে...তাহলে কিছু হোক’