তিতাসের জন্য কষ্ট হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবনের পর ১৯৪৭ সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু। পরে বাংলাদেশ সরকারের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সচিব ছিলেন। প্রত্নতত্ত্ব, ইতিহাস, নৃতত্ত্ব, মধ্যযুগের বাংলা সাহিত্য, ফরাসি ও ইংরেজি ভাষার অনুবাদসহ প্রায় ৪০টি বই লিখেছেন। ২০০৫ সালে পান বাংলা একাডেমী পুরস্কার।এখনো লিখছিআমার যথেষ্ট বয়স হয়েছে। আগের মতো পড়ার সময় মেলে না। তবে ইংরেজি মাসিক রিডার ডাইজেস্ট-এর নিয়মিত পাঠক আমি। পড়ার চেয়ে লেখালেখিতে এখন মনোযোগ বেশি। যেটুকু সময় বেঁচে আছি, লিখে যাচ্ছি। বাঙালির নৃতাত্ত্বিক পরিচিতি বইটি নতুনভাবে লিখছি। এ ছাড়া প্রশ্নোত্তরে বাংলাদেশের প্রত্নকীর্তি বইটির দ্বিতীয় খণ্ড লিখছি। রবীন্দ্রসংগীতে মেলে সব উত্তরএকসময় গানের তুখোড় শ্রোতা ছিলাম। নিয়মিত বড় বড় গানের আসরে যেতাম। আব্বাসউদ্দীন আমার বন্ধু ছিলেন। সে সময়ে নিয়মিত পল্লিগীতি, ভাওয়াইয়া, ওস্তাদি গান শোনা হতো। আমার সংগ্রহে নানা শিল্পীর গাওয়া পশ্চিমা সংগীতের অ্যালবাম আছে। এখনো মাঝেমধ্যে শোনা হয়। তবে সবচেয়ে প্রিয় রবীন্দ্রসংগীত। জীবনের সব প্রশ্নের উত্তর রবীন্দ্রসংগীতের মধ্যে পাওয়া যায়। বাগানে আমার সময় কাটেকাজের ফাঁকে অবসর বলতে আমার বাগান। ছাদের বাগানে আছে বিচিত্র ধরনের গাছপালা। কী নেই সেখানে! আম, আমড়া, বরই, লেবুসহ প্রায় সব ধরনের ফল ও ফুলের গাছ আছে। এটা আমার ছেলেবেলার নেশা। অনেক জেলায় থেকেছি, সবখানে বাগান করেছি। পরম মমতায় গাছের যত্ন করি আমি। লাগানো গাছের ফল-ফুল ধরলে এক ধরনের আত্মতৃপ্তি বোধ করি। এ ছাড়া আগে অবসরে মাছ ধরতে যেতাম বড়শি দিয়ে। এখন বয়স হয়েছে, কোথাও তেমন যেতে পারি না।তিতাস হায় তিতাস আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ছেলেবেলা কেটেছে তিতাসের পাড়ে। কত গোসল করেছি, মাছ ধরেছি এই তিতাসের বুকে। কত স্মৃতি এই নদীর পাড়ে! তিতাসের মাছ খুবই সুস্বাদু। এখনো বাড়িতে গেলে তিতাসের কাছে ধরা দিই। কিন্তু হায়, যে তিতাসকে আমরা দেখেছিলাম ছেলেবেলায়, সেই দুরন্ত তিতাস এখন স্থির! তিতাসের জন্য কষ্ট হয়।খেলা উপভোগ করিএমন কোনো খেলা নেই যে আমরা ছেলেবেলায় খেলিনি। দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট থেকে শুরু করে সব ধরনের খেলা খেলতাম। মনে পড়ে, একবার হকি খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলাম। এখন তো খেলতে পারি না! তবে সব ধরনের খেলা উপভোগ করি।সাক্ষাৎকার: মোছাব্বের হোসেন