তিমিরাচ্ছন্ন ঋতুর অবিনাশী ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দী শিবির থেকেশামসুর রাহমানপ্রকাশক: বিউটি বুক হাউস১৯৭১-এ অবরুদ্ধ স্বদেশে বসে, যেন বন্দিশিবিরের এক বন্দী তিনি, অতিগোপনে ডায়রিতে লিখে রাখছেন কবিতাগুলো। ‘সেই ডায়েরিকেও গা ঢাকা দিতে হয়েছে বার বার’, শামসুর রাহমান লিখেছেন বইটির ভূমিকায়, ‘কখনও কোনও আত্মীয়র বাসায়, কখনও শাড়ির ভাঁজে, কখনও বা রান্নাঘরের সামান্য মশলার নিচে।’ শামসুর রাহমানের বন্দী শিবির থেকে বইটির কবিতাগুলো লেখার কাহিনি এখন আমাদের ইতিহাসের অংশ।এবং আমরা জাহানারা ইমামের একাত্তরের ডায়েরিতে পড়ব, জানব মুক্তিযোদ্ধাদের কাছে যে কবিতাগুলোর কোনো কোনোটি গোপনে পৌঁছে গিয়েছিল আগরতলার মেলাঘরের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরে, মুক্তিযোদ্ধারা গোল হয়ে বসে শুনছেন ‘গেরিলা’ কবিতার আবৃত্তি:‘দেখতে কেমন তুমি? কী রকম পোশাক-আশাকপরে করো চলাফেরা?...সর্বত্র তোমার পদধ্বনি শুনি, দুঃখতাড়ানিয়া;তুমি তো আমার ভাই, হে নতুন, সন্তান আমার।’ওই কবিতা অনুপ্রাণিত করছে, রক্তে আগুন ধরাচ্ছে তরুণ মুক্তিযোদ্ধাদের। কোনো কোনো কবিতা গোপনেই চলে গেছে কলকাতায়, মজলুম আদিব ছদ্মনামে সেগুলো ছাপা হয়েছে দেশ পত্রিকায়।একাত্তরের এপ্রিল মাসে গ্রামের বাড়িতে এক দুপুরে তিনি এক বৈঠকে লিখে ফেলেন দুটো কবিতা, যমজ কবিতাই বলা যায়, ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ এবং ‘স্বাধীনতা তুমি’।এরই মধ্যে অতিক্রান্ত হয়েছে ভয়াল মার্চ। তার বর্ণনা আমরা পাব এই বইয়েরই কবিতায়:‘দাউ দাউ পুড়ে যাচ্ছে ঐ নয়াবাজার।পুড়ছে দোকানপাট, কাঠ,লোহালক্কড়ের স্তূপ, মসজিদ এবং মন্দির।’ (তুমি বলেছিলে)ওই ভয়াবহ অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী শামসুর রাহমান আতঙ্কগ্রস্ত, বিহ্বল, ‘সৈন্যরা টহল দিচ্ছে, যথেচ্ছ করছে গুলি, দাগছে কামান।’ এই অবস্থায় কবির হঠা ৎ ই মনে পড়ল মার্চ মাসে পত্রিকার পাতায় প্রকাশিত একটা ছবির কথা। একটা তরুণ রাজপথে ঢলে পড়েছে গুলিবিদ্ধ হয়ে, মৃত্যুর আগে সে বুকের রক্ত দিয়ে লিখছে স্লোগান। (ফারুক ইকবাল, আবুজর গিফারি কলেজের ছাত্র, মার্চের শুরুতে মিছিলে গুলিবিদ্ধ হয়ে রাজপথে ঢলে পড়ে মৃত্যুর আগে রক্ত দিয়ে জয় বাংলা লিখেছিলেন, এই রকম কথা প্রচলিত। মালিবাগের রাস্তায় তাঁর সমাধি এখনো আছে)। শামসুর রাহমান কলম হাতে তুলে নিলেন। লিখে ফেললেন দুটো অজর অমর কবিতা—‘স্বাধীনতা তুমি’, আর ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’। একাত্তরের বাংলাদেশের এক শিল্পিত প্রতিচিত্র যেন ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটি।সকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, শহরের বুকে জলপাই রঙের ট্যাংক এলো, ছাত্রাবাস বস্তি উজার হলো, মৃত্যু, আগুন, ধ্বংসের টুকরো টুকরো ছবি জুড়ে জুড়ে আঁকা এক বড়ো মুুরাল। এর ভেতরেই আছে রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে-বেড়ানো তেজী তরুণের কথা। এপ্রিল মাসের শুরুতে, যখন মুজিবনগর সরকার গঠিত হয়নি, তখনো কী ভীষণ আশাবাদী ছিলেন কবি, বাংলার স্বাধীনতার অবশ্যম্ভাবিতা বিষয়ে:‘পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্তঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিকএই বাংলায় তোমাকেই আসতে হবে, হে স্বাধীনতা।’আর ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি তো যেন বাংলাদেশের স্বাধীনতার কাব্য-ইশতেহার।পুরো বাংলাদেশের কিংবা বাংলাদেশের স্বাধীনতার চিত্রগল্পগুলো একটার পর একটা এসেছে উজ্জ্বল মিছিলের মতো। সেখানে রবীন্দ্রনাথ আছেন, নজরুল আছেন, শহীদ মিনার আছে, কৃষক আছে, শ্রমিক আছে, ছাত্র আছে, কিশোরী আছে, মায়ের শুভ্র শাড়ি আর পিতার কোমল জায়নামাজ আছে। খুবই রোমান্টিক সেই বর্ণনা, কিন্তু বাঙালি মধ্যবিত্তের চোখে স্বাধীনতা তো এই রকম স্বপ্নময়ই ছিল।মুনীর চৌধুরীর প্রস্থানে কবি লিখলেন রক্তাক্ত প্রান্তর-এ। মধুর ক্যানটিনের শহীদ মধুকে নিয়ে লিখলেন মধুস্মৃতি। এসব নিশ্চয়ই ১৬ ডিসেম্বরের পরে লেখা। অর্থা ৎ মার্চ থেকে ডিসেম্বর একটা চক্রের পূর্ণতার বিবরণ আছে এই বইয়ে। ‘এখন বিজয়ানন্দে হাসছে আমার বাংলাদেশ, লাল চেলি গায়ে, কী উদ্দাম। গমগমে রাস্তাগুলো সারাক্ষণ উজ্জ্বল বুদ্বুদময়।’ কিন্তু কবির বুকে বিজয়ের আনন্দের মধ্যেও বাজে বুদ্ধিজীবীদের হারানোর শোক, লাখ লাখ মানুষের শহীদ হওয়ার বেদনা।শামসুর রাহমানের বন্দী শিবির থেকে (প্রথম প্রকাশ জানুয়ারি ১৯৭২) বাংলাদেশের মানুষকে বারবার পড়তে হবে। আমি দেখতে পাই, কোনো অচেনা ভবিষ্য ৎ কালে ভবিষ্যতের বাংলাদেশের একজন নাগরিক বন্দী শিবির থেকে বইয়ের কবিতাগুলো পড়তে পড়তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াচ্ছেন। তাঁর হাত উত্তোলিত হচ্ছে, চোখ অশ্রুসিক্ত, চোয়াল প্রতিজ্ঞাবদ্ধ।