তুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি কত দিন বৃক্ষের সঙ্গে কথা বলছ নাতুমি কত দিন নারীর সঙ্গে কথা বলছ নাতুমি কি বোবামানববিরোধী বারণগুলো যখন গিলে খায়তোমার শরীর-হূদয়জুড়ে নাচতে থাকে তৃষ্ণা, হায়একদা নারীর প্রেম ছিল বুকেএকদা ভালোবাসার প্রস্রবণ ছিল মুখেজীবনব্যাপী প্রতারণায় করুণার উদ্যানেপড়ে থাকলে সখ্যহীন নিঃসঙ্গ, একাবোবা সন্ন্যাসীর মতোঅপলক চোখ যখন দেখতে থাকে হলুদাভ পত্রালিকে এসে হাত রাখেসখ্যের দরোজায়!কত দৃশ্য ছুটে চলেছে, জ্যোতিষ্মান হচ্ছে প্রকৃতিকোনারকের মৃদঙ্গ বাদিকারা নগ্ন প্রজাপতির মতোতোমাকে নিয়ে যাচ্ছে নীল জলে, খরস্রোতা নদীতে তুমিই নাবিকভিড়ের মধ্যে কেউ নাম ধরে ডাকলেঅলৌকিক ঘোরে হাঁটতে হাঁটতেআকাশ তখন নরম হয়ে যায়এখনো চমকে উঠি, বলতে থাকিদুঃখও যেখানে স্থাপত্য শৈলীর মতো নীরব ও নিথরতবু মনে রেখো, তবু মনে রেখোঅবয়বে স্মৃতিচিহ্নে কিংবা মৃত্যুর দরজায় কড়া নেড়েআমাকে নেবেকোমল স্বরের প্রেয়সী আমার, সুধারানী