তুমি হিমালয় সমতল ক’রে দিয়েছিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাকে আজ বলতেই হবে, সেই নিন্মবর্গীয় বৃষ্টির দিনেযখন সকল অবহেলা কেবল আমাকে চেনে প্রান্তজন বলে;তুমি বললে হঠাৎ : কোথায় যাবেন? অকস্মাৎ, আসন্ন সন্ধ্যায় স্যাঁৎসেঁতে গরিব স্টেশন,বাদামের ধূসর খোসায় জীবনের নতুন পৃথিবী। একটি জিজ্ঞাসায়হিমালয় সমতল করে দিলে।বলি নাই : রক্ষ পথ পথের যোজনে ফেলে, একটি তাঁতের জামা প’রে, পোড়া গাছ আর চলিষ্ণু মেঘের সাথে অবিরত ‘যাচ্ছি হারানো পথিক’ ব’লে ব’লেশুধু আসতে চেয়েছি এইখানে;যে-আমি খুঁজেছি শুধু সমতল আর ভোরের বিস্তার।একটি পড়শি পাখি আমার হাত থেকেপ্রতিদিন খেয়ে যাচ্ছে শস্যদানা; নেই শিখর থেকে নামার ভয়ভীতি।ঐ যে নদীতট, ছুঁয়ে যাব ঢেউ শুধু ঢেউ। আমার পায়ের নিচে আর শীতলতা নেই,শুধু রজনীগন্ধার চড়াই উৎড়াই;বাতাস আসছে না শ্মশানের কালো গাছ ছুঁয়ে।আমি হারানো পথিক নই আর। তুমি হিমালয় সমতল করে দিয়েছিলে।