তুষারতেপান্তরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জানো জানো নিশ্চয় জানো সূর্যনিভে আসছে প্রতিদিনতা হলে আরও একবার বরফের যুগে ...শরতের আকাশে ওড়ে কল্পনা-শিমুল এলোমেলোঠান্ডা গোল সূর্যের নিচে ভূতের যজ্ঞএরা কবি, সকলেই কবি, আউলা কবি।কবি ও মানুষের কোলাকুলি সাহারার তুষারেতারপর গুহার ভিতরমশাল জ্বেলে না-দিনে, না-রাত্তিরে এলিজি পাঠ।দোতারা ম্যান্ডোলিন মিলেঝুলে ধ্বংসের ধুন।নারীও আছে জলসায়, গায়ে ছায়ার গন্ধঅন্ধকারের টকের সঙ্গে ঝাল লঙ্কা চটকেওরা দৈব ভর্তা খায়, শীত তাড়ায়, বমি তাড়ায়আধফোটা শিশুর গায়ে আদি শ্যাওলা।