তেইশে জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে গাছে বেঁধেছ বাসা সে থাক সবুজ ধৈর্যশীলা।অনেক রোদের রাস্তা হাঁটা হলো, একা-একা, একা...আগুনের ঢেউ সাঁতরে পারে যদি পাওয়া গেল দেখা—সে থাক সমুদ্রকূলে বাতাসের সান্নিধ্যে শিথিলা।ডানার গরিমা গেছে, অথবা এ অন্য উড্ডয়ন,স্বেচ্ছাচারিতার প্রান্তে স্বীকৃত আকাশে চলাফেরা।সিঁড়ির রেলিং হাতড়ে, অতল পকেটে অন্বেষণনির্জন ঘরের চাবি,...সেই সব মাতাল রাতেরাআপাতত স্মৃতি হোক, স্মৃতির মুকুরে ভস্মছাই!অপেক্ষার অজগর হাঁ দিয়ে টানছে চরাচর,স্বপ্নকুঠি সন্নিকটে, সমাগত তেইশে জুলাই—অযথা কাতর কেন ভূয়োদর্শী শীতল পাথর?মনে রেখো, যখন নিজেকে ভাবো নিভে-যাওয়া মোম—যে বৃক্ষে বেঁধেছ বাসা তিনি হন রুখসানা আলম।