তোমরা বলো তারকা, আমি বলি বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
.
.
.
.

মেসি সেরা, নাকি নেইমার—এ নিয়ে তোমাদের মধ্যে কত তর্ক-বিতর্ক! অথচ দেখো, দুজনে কী দোস্তি! জুনিয়র মেসি-নেইমারসহ দুজন ক্যামেরাবন্দী হয়েছিলেন বার্সেলোনার একটি ম্যাচের আগে৷ জুনিয়রদের নামটাও জেনে নাও৷ নেইমারপুত্রের নাম ডেভিড লুসা দা সিলভা স্যানটোস৷ জুনিয়র মেসিকে ডাকতে পারো থিয়াগো মেসি নামে৷ সাক্ষাতের সময় ‘আমার বাবাই সেরা...না আমার বাবা! না আমার বাবা!’ বলে দুজন ঝগড়া বাধিয়েছিল কি না, তা অবশ্য জানা যায়নি!

.
.

ছেলে কাইয়ের সঙ্গে খেলায় মেতেছেন ওয়েইন রুনি৷ নিজে ফুটবলার হলে কী হবে, রুনি ছেলেকে ‘রকস্টার’ বানাতে চান!
আন্দ্রেস ইনিয়েস্তার কোলে মেয়ে ভ্যালেরিয়া ইনিয়েস্তা অর্টিজ৷ বাবাকে উৎসাহ দিতে ভ্যালেরিয়া হয়তো ঠিকই গ্যালারিতে হাজির হয়ে যাবে৷

ইতালীয় গোলরক্ষক বুফনের কোলে তাঁর দুই ছেলে, লুইস থমাস আর ডেভিড লি৷

বাপকা বেটা! সবাই তাকে ক্রিস্টিয়ানো জুনিয়র নামেই চেনে৷ মাদ্রিদে একটি টেনিস ম্যাচ উপভোগ করার ফাঁকে বাবা রোনালদো ছেলের চুলের স্টাইলটা ঠিক করে দিচ্ছিলেন৷

.
.