তোমাকে ভাবতে থাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমাকে ডাকতে থাকি যেখানে রূপ,সুদূরে যায় না চোখ, স্বপ্ন যায়; খুঁজে ফিরি একা, যদি দেখা পাই সেই মুখ; ভেসে যাই দূর-দেশে অনিদ্রায়;রোদ-জ্বলা শুধু নীল ভালো অসুখ।অনেক পথিক হই অনেক বোধেপলাশের কাছে বলি আমার নেশা : কুড়ানো তৃণের মায়া; যে জানে সকল ব্যথা সবুজের ভাঙনেরসাথীহীনের;একাকী আবার ডাকি: কই সে ছায়া?তোমার বিদায় আঁকা নদীরেখায়মুখ গুঁজে পড়ে আছে নৌকার দিন, ছিল ভালো পারাপার বিনিময়ে দুই তীর ছিল না কৃপণ তত যত অভাব;এখনো বৃষ্টি ধরি শোধাতে ঋণ।তোমাকে ভাবতে থাকি উড়িয়ে পাল।