প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোমাতেই আমার উদ্ধারও আমার অমরাবতী কেবল তোমাতেই আমার উদ্ধারবিষণ্ন প্রহর যখন সামনে এসে দাঁড়ায়, আমিওপাল্টা আক্রমণে ট্রিগারে স্থাপন করি প্রলুব্ধ আঙুল,আলতো ছোঁয়ায় টান দিয়েই তাকিয়ে থাকি সুদূরে...দিগন্তে মিলিয়ে যায় বিষণ্ন প্রহর—বিষাদের ষোলোকলাকেবল তোমার স্পর্শেই আমার জেগে ওঠাতোমার স্পর্শেই কেঁপে ওঠে ইন্দ্রপুরীদেবতারা করজোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েঅপেক্ষার আঘাতে রক্তাক্ত হয়—কখন তোমার সুধা একটু একটু করেঝরে ঝরে পড়বে দেবালয়ের মেঝেতেনিকোনো কার্পেটেদেবতার অধম আমি তো নইসারাটা জীবন প্রতীক্ষার চূড়া স্পর্শ করে করেআমি পরিমিত বোধে কষ্টিপাথরের আরেক পাথর,আমি জানি আমার উদ্ধারউদ্ধারের যাবতীয় কলা,তোমার স্পর্শেই আমার জীবন—জীবনের প্রারম্ভ এবং শেষ।