তোমাদের জাহাজবাড়িতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যতার একটি নিজস্ব উৎসব আছে
তরঙ্গ-বিক্ষুব্ধ জাহাজে তার উল্লাসধ্বনি বাজে
আর তাতে বুঝি তোমরা জেগে উঠেছিলে
আমিহীন সমুদ্রবন্দরে?
পাটাতনে খুঁজেছিলে, দৃশ্যমান প্রপেলারে
কিংবা জলমগ্ন সম্মুখসারিতে—
কম্পাসের দিকভ্রষ্ট কাঁটার কঙ্কালে?
আমি তো তখন
জল আর পাথরের বিরুদ্ধ সংগীতে
নিমগ্ন হয়ে আছি।
কোথাও নেই
জলে ও ডাঙায়
তোমাদের দিনরাত্রির কথার খামারে।
আমাকে না পেয়ে বুঝি
শব্দপ্রেমিকারা
অর্থহীনতায় ঘুমিয়ে পড়েছ তোমাদের জাহাজবাড়িতে?