তোমাদের লেখা-আঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূতের বাংলো

ছামানা ফাতেমা

ভূতের দেশে ভূতের বাড়ি

ওরে বাবা ভূত-ভূতারি!

কত রকম ভূতের মেলা

কেউ গুরু আর কেউ বা চ্যালা।

লোকে বলে, ভূত-আস্তানা

আমার সাধের বাংলোখানা।

একটু নাহয় পুরানো

গাছগাছালি জড়ানো।

রাতে নাহয় বাদুড় আসে,

আজব আজব শব্দ ভাসে।

দিনে তো আর ভূত নেই

সময় কাটে আনন্দেই।

যে যা বলে বলুক ভাই

বাংলো আমার থাকা চাই।

অষ্টম শ্রেণী, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

পরির দেশে

কাজী খাদিজাতুল

খুকুমনি জন্মেছিল যেদিন মোদের ঘরে

পরিরা সব দেখতে এল খুশিমন ভরে।

আদর করে দুধ খাওয়াল সোনার পেয়ালাতে

ঘুম পাড়াল নেচে-গেয়ে রুপার পালঙ্কতে!

ষষ্ঠ শ্রেণী, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল।

হেমন্ত এল

মীর রবিউল ইসলাম

হেমন্ত এল

শিউলি মালা পরে,

হাসি-আনন্দ

কৃষকের ওই ঘরে।

হেমন্ত এল

নবান্ন হবে বলে।

শিশির কণা

পদ্মপাতার কোলে।

দশম শ্রেণী, রংপুর অন্নদানগর বহুমুখী উচ্চবিদ্যালয়