তোমাদের লেখা-আঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়া পড়া
মালিহা ফয়সাল


পড়া পড়া পড়া
কেমনে বানাই ছড়া!
পড়ার যে চাপ,
বাপরে বাপ!
বাইরে হরতাল, ঘরে খিল
পরীক্ষা যত হচ্ছে বাতিল।
বন্দীর দরজা খুলবে কবে?
কখন মোদের ছুটি হবে?


চতুর্থ শ্রেণী, গ্রিন জেমস ইন্টারন্যাশনাল স্কুল


খুকি ও গল্পের বই
মীম নোশিন নাওয়াল খান
এক যে ছিল গল্পের বই, ছিল অনেক দুঃখী
দেখলে তাকে ভীষণ রাগে ছুড়ত ছোট খুকি।
বইটা তাই কাঁদত বসে, মন করত ভার
ভাবত একা, খুকিটা কি বন্ধু হবে তার?
খুকির একদিন মনটা খারাপ, কাঁদছে একা বসে
বই বলল, আমায় পড়ো প্রাণ উঠবে হেসে।
ছোট্ট খুকি চোখ মুছল, বইটা ধরল খুলে
মজার মজার গল্প-ছবি, মনটা উঠল দুলে।
চোখ মুছে হাসল খুকি, বইটা তো নয় মন্দ!
বই আর খুকি বন্ধু হলো, ভুলল সকল দ্বন্দ্ব।

অষ্টম শ্রেণী, ভিকারুননিসা নূন স্কুল


মাকড়সা গাড়ি!

ছবিটা দেখে তোমরা নিশ্চই ভ্রু কুঁচকে তাকিয়ে আছো। কী এটা? ছবির আঁকিয়ে মেহেরনুস হোসেনের দাবি, এটা হলো ‘স্পাইডার কার’! ভবিষ্যতে নাকি এমন গাড়িই দেখা যাবে আমাদের পথঘাটে! মেহেরনুস মাস্টার মাইন্ড স্কুলে কেজি টুতে পড়ে।


বেড়ানো

নৌকায় ঘুরতে ভালো লাগে কার কার, হাত তোলো দেখি! সবার আগে বোধহয় হাত তুলবে ইয়াছমিন আক্তার। ছবিটা যে সে-ই এঁকেছে। ইয়াছমিন পড়ে বনানী বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণীতে।