তোমার ঋতহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি কি বেঁচেছিলে সঙ্গ-তৃষ্ণায়?

তুমি কি জেগে আছ বিস্মৃতি অন্যের?

চিহ্নগুলি আজ আমার সত্তায়

দিনের রাত্রিতে ওড়ায় জীবনীয়।

শূন্য-কোলাহলে মোমের ক্ষত পোড়ে।

বিদায় বলো নাই, বললে বলা যেত,

কতটা একসাথে চললে চলরেখা

বলতে পারে পথ, আবার দেখা হবে।

সত্য যতটা বিশ্বরূপ হলে

বলতে পারি আমি

আমার শরণ্য তোমার ঋতহাত,

তোমাকে ছেড়ে আজ

যাবে না এই বাঁচা

আসুক মৃত্যু,

আমার কথা নয় অন্ধ ধর্ম।