তোমার চোখে চোখ রেখেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমার চোখে অন্য আকাশ তোমার চোখে চাঁদ
তোমার চোখে উপচে পড়ে দুরন্ত সংবাদ।
তোমার চোখে তারার মেলা তোমার চোখে রোদ
তোমার চোখে ঢেউ ছলছল উদাসী আমোদ।
তোমার চোখে বকুল বাতাস বকুল ভেজা মন
বকুল ফুলের আমন্ত্রণে সুরের আয়োজন।
তোমার চোখে স্বপ্ন ওড়ে—স্বপ্ন খোলে দোর
তোমার চোখে চোখ রেখেছি সামনে আলোর ভোর।
 ঢাকা বিশ্ববিদ্যালয়