প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাইলে আস্ত একটা জিরাফ খেয়ে ফেলতে পারেন এক চুমুকে! চাইলে একটা ভালুক! কিন্তু খাওয়ার আগে আপনাকে দশ বার ভাবতে হবে! এই জিরাফ, ভালুক আর কুকুরগুলো এতটাই আদুরে, চেয়ে থাকতেই ভালো লাগবে নিঃসন্দেহে! জাপানের ওসাকার শিল্পী কাজুকি ইয়ামামোতো এই প্রাণীগুলো তৈরি করেন কফির ফেনা দিয়ে; তা-ও আবার ত্রিমাত্রিক রূপে। বিশ্বজুড়ে এই ত্রিমাত্রিক কফিচিত্র নিয়ে যখন তুমুল আলোচনা, তখন কাজুকি চাইছেন টোকিওতে একটা ক্যাফেই খুলে বসবেন।