ত্রয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম প্রেমের নিচেপ্রথম প্রেমের নিচে ঝরে পড়ে মাংসমাংসের ভেতর রক্ত ও পুঁজ; প্রথম প্রেমের নিচে ধোঁয়া-ওঠা ভাতপচে-গলে, আশে-পাশে ভনভন মাছি;হলুদ সূর্যের নিচে শুয়ে আছে চুপচাপপ্রথম প্রেমের প্রেমিক, রোঁয়া-ওঠা কুকুরহাতে তারাফুল, শরীরে মারি ও মড়ক ! অভিজ্ঞানশরীরে দুধ-দুধ আঘ্রাণএই সোঁদাগন্ধ কোথা থেকে আসে?শরীর যৌনতাড়িত, প্রাণও প্রেম কাঁপে মর্ত্য-বাতাসে। প্রত্নপ্রেমিকাদের উদ্দেশেপানিতে ডুবে মরেছে প্রথম প্রেমিকাদ্বিতীয়ার জন্য এনেছি তার পাঁজরের হাড়সে-ও যদি পুড়ে যায় দৈবাত্ আগুনে তৃতীয়াকে এনে দেব তার দাঁতের মালাঅশ্বমেধযজ্ঞে অতঃপর কেউ এলেমৃত্তিকার দগ্ধবাহু ও দুই স্তনের মাঝখানেমৃত্যুর ঘন-নীল উল্কি এঁকে দেব!