ত্রয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশীয় কবিতারা‘তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে’অপারেশন মরুঝড় ঝটিকা, শূন্য ঘটিকাএসে গেছে তোমাদের জন্য স্বপ্নাদ্য বটিকা;নারী শিশু কবিতা চাঁদের হাসি নয়কো সহজপাচ্যপোখরান পরমাণু আয়োজন ক্ষুিপপাসা মরীচিকা....ঢের বেশি নয় কি সাহিত্য পদবাচ্য?দুর্গতিধর্মে-কর্মে নেই মতিঅগত্যার গতি,টেনে দিই যদি যতিকী আর এমন ক্ষতি!ধর্ম-অধর্মভাল কি আছে আর বকবৃত্তির চেয়েবক-প্রতীকে গিয়েছে দেশ ছেয়ে—বকধার্মিকদেরই তো দিন এখন আদাড়পানাবকলমিদের পোয়াবারো পড়ে পাওয়া চোদ্দ আনা।