থইথই বিরহ থইথই বর্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার বুকের মধ্যে থইথই বিরহ থইথই স্রোত থইথই বৃষ্টিকৈলাশ গিরিতে যক্ষের মাথার পরে থই থই মেঘআমার বুকের মধ্যে থই থই দুঃখ বিষাদআমার ধান ডুবে গেছে আমার জমিতে থইথই বর্ষাআমার ঘরের চালে থইথই স্রোত যেখানে মাছ চলত নাসেখানে মাছ সাঁতার দিচ্ছে আমি এখন কী করিআষাঢ়স্য প্রথম দিবসে মেঘদূত উড়ে যাচ্ছিলথইথই আকাশ দিয়ে থইথই আকাশ দিয়েযেদিকে তাকাই সেদিকেই দেখি থইথই করছে সাদাআমার বুকের মধ্যে থইথই যক্ষের বিরহপানি বাড়ছে সব দিক ডুবে যাচ্ছে থইথই পানিতেআর মনে হয় টিকে থাকতে পারব না কোথাও ডাঙা নেইআমাকে সরিয়ে নিয়ে যাবে কে কোথাও ডাঙা থাকলে সেখানেআমার বুকের মধ্যেথই থই আতঙ্ক থইথই আতঙ্কতবু এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিষায়এদিকে সাদা থইথই ফুটে উঠেছে আনন্দ কদম কেয়া...