দশ হাজার বছরের শিল্পকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর শ্রীলঙ্কার এক বনভূমিতে রয়েছে এই দেয়ালচিত্রটি, কালের নানা প্রতিকূলতা মোকবেলা করে এটি বিস্ময়করভাবে টিকে গেছে। বলা হয়ে থাকে-এই চিত্রকর্মটি দক্ষিণ এশিয়ার প্রাচীনতম চিত্রের একটি। পঞ্চম শতাব্দিতে রাজা কৈষ্যপ এক ( শাসনকাল ৪৭৭-৪৯৫) যখন সিংহাসনে আরোহণ করেন, তখন সিগিরিয়ায় গড়ে তুলেন বিশাল রাজপ্রাসাদ। এই প্রাসাদজুড়ে ছিল হ্রদ ও ছড়ানো-ছিটানো আশ্রম। এই আশ্রমেরই একটির দেয়ালে অঙ্কিত হয় এই চিত্রকলা। ২২ জন নারীর অর্ধশরীরের চিত্র প্রায় ১৫০০ বছর ধরে টিকে আছে। পুরোনো জৌলুস ক্ষয়ে গেছে কিন্তু এখনো ছবির প্রাকৃতিক রং বজায় আছে। ধারণা করা হয়, মূল মুরাল পাথরের অরও বেশি অংশজুড়ে ছিল।