দানিয়েল আলার্কোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দানিয়েল আলার্কোনের জন্ম ১৯৭৭ সালে, পেরুর রাজধানী লিমায়। তিন বছর বয়স থেকে তিনি যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত বের হওয়া তাঁর দুটি উপন্যাস ওয়ার বাই ক্যান্ডেললাইট এবং লস্ট সিটি রেডিও। লিমা থেকে ছাপানো পত্রিকা এতিকেতা নেগ্রার তিনি সহযোগী সম্পাদক। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলের সেন্টার ফর ল্যাটিন আমেরিকান স্টাডিজে ভিজিটিং স্কলার হিসেবেও কাজ করে থাকেন। তাঁর ‘দ্য ইডিয়ট প্রেসিডেন্ট’ গল্পটি অ্যালিস সিবল্ড সম্পাদিত দ্য বেস্ট আমেরিকান শর্ট স্টোরিজ-২০০৯ এ অন্তর্ভুক্ত হয়েছে।