প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূর হতে সঞ্চরণশীল বায়ু ধেয়ে আসে—গায়ে লেগে পর্বতনেশা,
ঊর্ধ্বারোহণ, তাঁবু-ছেঁড়া ঘন নিশ্বাস আর অশ্বহ্রেষা—
বাকিরা কোথায়? দামেস্কের দিকে গেছে একদল বদলিয়ে পেশা
তোমার সৎকার করতে, তাই, ঘুম ছিঁড়ে ছুটে যাচ্ছে নেশা!
আমার সৈনিকতা কই? পাথরে পাথর ঘষে আগুন জ্বালানো?
বইগুলো কই, আফলাতুন! সাদাকালো তর্কেরও হলো না তো শেষ,
ফ্রাঞ্জ ফাঁনো!
রক্ত চিপে-চিপে মাইক্রোচিপে সমুদ্রসমান বিশ্বাস হয়েছে জমানো
যেন পুরুষ-গর্ভ থেকে নেমে আসে ঈশ্বরের নৃশংস শিং-অলা দানো...