দান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘগুলো বিকেলের আলোয়

রুপারং থেকে সোনারঙে বদলে গেছে,

সোনারং থেকে রুবি-লাল হয়ে উঠছে যেন দিনান্তের আলোয়।

যা হতে চাইলাম আমি

দিন দিন সে-রকমই হলাম—লতাগুল্মে ছেয়ে থাকা ছাউনি—

ফেলে রাখা বলেই সুন্দর।

ভেতরের আলো ভাসা-ভাসা থেকে ধীরে

স্পষ্টরূপে ভাষা দিতে চায়।