দায়
গোনাগুনতির বাইরে এখন বহু মানুষ মরে যাচ্ছে প্রায় প্রতিদিন,বহুভাবে ছোরাতে শাণ দিয়ে হিসাব কষছে কশাইয়েরা;—আর যারা এখনো জীবিত তারাও যে নানাভাবে নিরন্তরমরছে বা বেঁচে থাকছে না-থাকারই মতন;পরস্পর মাতে তারা মিথ্যাচারে, কেউ বা বলে গণহত্যা!আবার এরই মধ্যে করমর্দন ও আলিঙ্গন করে যেন অশরীরীমৃতদের প্রতি যেমন জীবিতদের প্রতিও ঠিক ঐ একই রকম—ঐ করমর্দন ও আলিঙ্গনের যদিও কোনো মানে হয় না!ধস নিয়ে মশকরাও করছে কেউ কেউ, নয় কি তারা কেউয়ের দঙ্গল?মাটির গভীর গহনে প্রোথিত যাদের শিকড়-বাকড়তাদের নিয়ে নাটকও হচ্ছে কবন্ধ আজ যারাঅন্য হাতটি যেন শশব্যস্ত নভোনীলিমার ঘনত্ব প্রতিরোধেউত্তোলিত-অবান্তর যদিও মানুষ ও পশুর ভেদাভেদ নিয়েএদিকে মৃতরা সমানে করে আকুলি-বিকুলি।ওদের বিগত দিনগুলির স্মরণে, ওদের কাছে আজ একমাত্র জীবন্ত ছবিজীবন জীবিকা আর অপার দায়বদ্ধতা,সাভার-বিপর্যয় নিয়ে পারস্পরিক চাপান-উতোরমানুষ না হাইওয়ান যারা এখনো দরদস্তুর আরফায়দা লোটার স্বপ্নে মশগুল-চারিদিকে ফিসফিস।