দিন দিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন সন্ধ্যায় ঈশ্বরের দিকে মুখ করে আগুন জ্বেলেছে পুরুষ ও মেয়েরা। আকুল আকুতি নিয়ে প্রার্থনা করেছে: পিতা, অস্তমিত সূর্যকে আবার ফিরিয়ে দিও; মাতা, আমাদের করুণা দিও।ওরা দস্যুদের সঙ্গে যুদ্ধ করেছে আরমরেছে ডাকাতের অপবাদ নিয়ে।মেয়েরা হারিয়ে গেছে, অথচপ্রত্যেকে প্রতিদিন প্রার্থনা করেছিল।উপত্যকায় জ্বলে ওঠে শত শত আলোর সমান অগ্নিদেবতা,শিশুরা আর সূর্য দেখেনি।সূর্য অস্তমিত হলে ওরা ভয় পায়। প্রতিদিন রাত্রিকে ভয় পায়।ওরা বৃষ্টির মতো করুণা চায়। সন্ধ্যায় আগুন জ্বেলেএকাগ্র হয় প্রতিপালকের কাছে— দিন দিও ক্ষমা দিও অস্তমিত সূর্যকে ফিরিয়ে দিও আগামীকাল