দিয়েছিলে সহস্র চুম্বন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, সাথে আরও কিছু কথা
দিনযাপনের কাহিনির ভিড়ে
আরও কিছু কি বলার ছিল?
সবুজের চেয়ে অনেক সবুজ,
ঘন নীল আকাশের থেকে আরও বেশি কিছু।
এখন বলো, কী ছিল দূর নীলিমার কথামালা?
সকালের পাতায় পাতায়
নাগরিক কোলাহলে, সহজ আড্ডায়
মুঠোফোনে দূরবার্তাবাহী কে বা কারা
ছিল অপচয়ে মুখরিত দিনমান।
দেখি দুরন্ত ভাটার টানে উড়ন্ত শরীর,
দেখি না তোমার মুখ।
নোনা জল, রক্তে ভেজা রাত সমুদ্র-পাগল,
কিছু পদ্মনাভি পোড়া নারী যাচ্ছে কোথায়?
হারানোর গল্পগুলি তোমার আমার;
সহস্র রাত্রির করতলে
সোনালি তরল বাহুমূলে সজল মুখখানি
কী বলে, কোন চাঁদ ডুবে যায়?
দিনযাপনের তির ছুটে যায় রাত্রির পথে,
আমাদের নক্ষত্রের দূরপথে।
বলো, কেমন ছিল মৃগনাভিরাত?
চুম্বনে ছিলে কতটা মানব?