দীর্ঘশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের প্রথম দীর্ঘশ্বাসে কোনো ঘাম ছিল না
না জরা, না ক্লান্তি, না বাঁচার আকুতি, না মরার অজুহাত
শুধু কিছু ঝরে পড়া পাতা; কুয়াশার চাদর সরিয়ে
ভাঙা ডাল, বৃক্ষ-লতা।

আমাদের দ্বিতীয় দীর্ঘশ্বাসে পৃথিবীর সবটুকু প্রাণ, ধুলো-মাটি
সবকটি শোষিতের মুষ্টিবদ্ধ হাত,
ভূমিহীন কিষানির ছেঁড়া শাড়ি, নিড়ানি
সবগুলো ক্লান্ত ক্ষুধার্ত চোখের পাতায়
গোধূলির সব রং হারিয়ে—নিরেট শূন্যতা।

আমাদের তৃতীয় দীর্ঘশ্বাসে
ঝুলে থাকা চাঁদের কোলে ভেসে আসে মেঘ,
পাহাড় চূঁড়ায় নতুন আশার আলো দেখা যায় তবু!