প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার দীর্ঘশ্বাসের চেয়ে বড় কোনো সড়ক নেই এই শহরেতুমি যে পথে যাবে, যে গলিতে পা রাখবে বলে মনস্থির করেছ; সেখানেই আমাকে পাবে। আমি ছায়াহীন মানুষসহস্র আলোকবর্ষ ঠায় দাঁড়িয়ে আছি আমি তোমাদের আলোঝলমলে এ শহরে কোনো ছাড়পত্র নিয়ে আসিনি, অর্বাচীনের মতো ঢুকে পড়েছি।মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো আকাশ নেই অথচ তোমরা আকাশের চেয়ে কংক্রিট নিয়ে মেতে থাকোমৃত্তিকালীন মানুষের চেহারা ভীষণ অপছন্দ তোমাদেরবলো, আমি যদি আঁধারকে কাছে টেনে না নিতাম তোমরা আলো চিনতে কী করে?তোমরা কেউ আমার কষ্ট বুঝলে না , হয়তো আমিওতোমাদের অনুভবের সাগর ছুঁতে পারিনি।অনুতাপহীন মানুষের দেশে আমি দীর্ঘশ্বাস হয়ে বেঁচে আছি।