প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাধির সমান্তরালে আছে তবু স্বপ্ন আর দুরারোগ্য ব্যাধির মতোন অনুভূতি এগুলো না-থাকলে আমি-তো মৃতবৎপ্রেতের আত্মীয়ব্যাধির সমান্তরালে না-দাঁড়ালে কীভাবে প্রাপ্তিকে বলি, সুখসে’ কারণে কবিতা আমার কাছেঋণগ্রস্ত সত্যে অদ্বিতীয়—এই আমি ভেবেও পাইনেকেন মানুষ এমন স্বপ্নহীন-দ্যুতিঅকারণে অমরত্ব-লোভেবাড়িয়ে তুলছে তার অসুখ-বিসুখআঁধারের বিপরীতে চোখের পানিতে ঠোঁট ভিজিয়ে চুম্বন করি কখন ভুলে যাই—তুলে রাখি তাই সযতনে আমাদের চোখ; তারার আদলে বেদনা গড়িসহস্র স্মৃতির ভারবাহী প্রেম জ্বলে অগোপনে কাটা-আঙুলের রক্তধারায় ললাটে টিপখানি ঈশ্বরের খুব কষ্ট হবে তা মুছে ফেলে দিতেতোমার সে-মুখ আলো ভরা এক প্রদীপ জানিভালোবাসা এমন চুপিসারে দাঁড়ায় আঁধারের বিপরীতে।