প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[আজ]
গাছ-আলদ সাপের ঢঙে
লম্ফ-ঝম্প মেরে
ফুঁসে উঠেছে রোদ্দুর
তবু আজ তোমাকে ঘিরেই ছিল তোমার সম্পূর্ণ সকাল
আর সেই হিরা ধাই
নিজে থেকে এসে
প্রসূতিপাড়ার খবর দিয়ে গেছে
যেমন আজকেই নাতিলাল কমলাকে
অযাচিতে আরও আলো দিতে এল
দু-প্রহর জামিরের রঙ
তুমি কি রঙ্গন পাতা, এইভাবে তিরতির কাঁপো?
[গতকাল]
গতকালই শুধু
অবিরাম বৃষ্টি ঝরে গেছে
একা করে গেছে
বাগানের ফুল-ফল
মালি আর
মূলত তোমাকে
জানালায় যথারীতি লোহার গরাদ
তারপরও ডেকেছে তোমাকে
হাতে-হাতে ডেকে গেছে এই সকালের গাছ
মুখে-মুখে ডেকে গেছে ওই দুপুরের পাখি