দুজনেষু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবল লাভ ভেবে দিয়েছি প্রশ্রয় দুজনকেই
কিন্তু বলে না তো আমার কথা কেউ, বানায় বৃথা লেই।
একই সে বিশ্বাসে দুজনে মুখ খোলে, দ্বিবিধ উচ্চার
যেন বা একটি ব্লেডের দুই দিকে ধারাল দুই ধার।
যখন তীব্র নীলের প্রশ্নে আকাশ ভেসে যায়,
মেঘের দাবি নিয়ে অন্যে হাত তুলে কেবলই গর্জায়।
কারুর লাগে যদি বর্ষা বেহ্তর কদমশয্যা,
অন্যে পৌষের কুয়াশা সাজিয়ে ঢাকেন লজ্জা!
গরিব আমরা পড়েছি বিপদে, বুঝি না উত্থান
করেন কোলাকুলি নাম ও অনামের যুগল ব্যবধান!