দুটি কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিশাপকুল ও কানাই কোনোটাই নাই পড়েছি বিষম ঘোরেবিকারের ঝোঁকে রেখা যায় বেঁকে বৃত্ত রচনা করে।বিশাল বৃত্তে বিষাদচিত্তে ছোট্ট বৃত্তচাপজেগে আছে একা—দূর থেকে দেখাজ্যামিতিক অভিশাপ।প্রজাপতিকোকুনের থেকে ধীরে এঁকেবেঁকেবের হয়ে আসে মথরেশমের ফাঁসে নিভে নিভে আসেউত্তপ্ত শপথ।ডানার ধারণা, ওড়ার বাসনা জায়মান হয়ে ওঠে ছায়ায়, আতপে, রঙের প্রতাপে প্রজাপতি হয়ে ফোটে।