দুটি কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুএকশ কিলো দূরে মৃত্যু। ফুয়েল-স্টেশন।জেব্রাক্রসিং ছিল না কোথাও (জানি গাম্ভীর্যে শুধুই প্রতারণা)হলুদ ট্যাক্সিক্যাবের মেয়েটি, এফএম রেডিও শুনছে। আর এই নির্মম দুপুরে, ভয়ানকভাবে তাগড়া বন্ধুটাকেই চাইছে(মৃত্যু তাহলে সুনিপুণ সৌন্দর্যও রচনা করে?)সন্দেহটি-শার্টে হাসির কথা লেখাক্যারম বোর্ডে ষড়যন্ত্র। আর রেডিওতে প্রেম।সন্দেহ তোমার অস্ত্র। অথচ আমার গিটারিস্ট বন্ধু নেই।প্রেম নেই।হেডফোন কানে দিয়ে, কচ্ছপের পিঠে চড়ে,ভাবছি ১০০টি গ্রীষ্ম পার করে দেব।