দুটি কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনলিপি-২০১৩এই পথ থেকে পথে চলে যেতে যেতে ভাবি মানুষ মূলত একা তবুও তোমার চুম্বন আর আলিঙ্গনের কথা মনে পড়ে ঘিরে ধরে মৃত্যুদুয়ার প্রেম তো মৃত্যুরই অন্য নাম মৃত্যু এবং প্রেম পরস্পর হাত ধরাধরি করে থাকে প্লাবনের মতো ফিরে আসে ফের দূরের নক্ষত্রের আলোয় জ্বলে জ্বলে ক্লান্ত হয় চাঁদের আলোর মতো ঘন হয় অন্ধকার অন্ধকার ভোর হতে থাকে\ বাজিনদীর নির্জনে জলরেখা তটে তটে বালি তোমাকে দেখা দিলে সমুদ্রে আলোকসম্পাতে যাবে আততায়ী বাতাসে ঝলসে যাবে স্মৃতিভুক প্রেমময় আয়ু প্রেমের এ চক্রপথে কখনো যেয়ো না একা একা বন্ধু আমার যন্ত্রণার ব্রিজে তোমার সোনালি আলো খেলা করে, কথা কয়, কথা কয় আমি তো আমার সর্বস্ব বাজি তোমার দুয়ারে রেখে যাব...