দুটি কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনমোলাকাত হবে মরণের সঙ্গে; তাইএতটা বছর বাঁচতে হলো লোকটাকে।জনশ্রুতি আছে—বেশি দিন বাঁচলে মানুষ, এক ঘোরবর্ণ তমসা-উটের বাচ্চা হওয়া দ্যাখে। জৈবনিককেশরহাঁকানো কোনো বলিষ্ঠ ঘোড়ারদ্বিভঙ্গ-দাঁড়ানোভঙ্গি ঘুমের ভেতর ডুব দিয়ে বহুদূরে গিয়ে ভুশ করে ভেসে উঠব শুশুকের ভেজা-ভেজা স্বপ্নের ভেতর। ওইদিকে, নদীতীরে কী-কী সব কুহককীর্তন করতে করতে পুরাতন গাছে উড়ে এসে বসবে আধুনিক পাখি, আধুনিক প্রজাপতি।শজারুর কাঁটা কাঁটা উপলব্ধি নিয়ে জানবাজি জেগে থাকতে হবে নিদ্রাহীন সম্ভবত আরও একটি সম্পূর্ণ বছর...