দুটি কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যু

একশ কিলো দূরে মৃত্যু। ফুয়েল-স্টেশন।

জেব্রাক্রসিং ছিল না কোথাও (জানি গাম্ভীর্যে শুধুই প্রতারণা)

হলুদ ট্যাক্সিক্যাবের মেয়েটি, এফএম রেডিও শুনছে। আর এই

নির্মম দুপুরে,

ভয়ানকভাবে তাগড়া বন্ধুটাকেই চাইছে

(মৃত্যু তাহলে সুনিপুণ সৌন্দর্যও রচনা করে?)

সন্দেহ

টি-শার্টে হাসির কথা লেখা

ক্যারম বোর্ডে ষড়যন্ত্র। আর রেডিওতে প্রেম।

সন্দেহ তোমার অস্ত্র। অথচ আমার গিটারিস্ট বন্ধু নেই।

প্রেম নেই।

হেডফোন কানে দিয়ে, কচ্ছপের পিঠে চড়ে,

ভাবছি ১০০টি গ্রীষ্ম পার করে দেব।