দুটি কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একেক দিন একেক কাণ্ড হয়একসঙ্গে দুটো আঙুল বলে ওঠে, আমাদের আজ খুব ব্যথা করবেপাশ ফিরে শুই। মশারির ফিতা ভেংচি কাটে।আজও একবার গুটেনবার্গ পাহাড় থেকে নামিয়ে-আনা গণ্ডারের কথা ভেবেছিযে, গোগ্রাসে গিলবতারানা গাইয়ের কথা ভেবেছি...পরে যারা বলবে তারা চোখকীভাবে টাটাচ্ছে স্সালারাদুপুরের হলুদ হাওয়াটা বাড়ছে...বলতে বলতে শুনিগলা গেয়ে উঠেছে, হূদয়ওওওও বাসওওওনা পূর্ণওওওও হলো২.যা বলি যখন বলি ফিরে আসে ফিরে আসতে থাকেলন, না, টেবিল টেনিসের ভাবনা ভাববে? এই যে বলেরা ফিরে ফিরে আসে?সবটা বেরোয় যে তাও নয়। আমতা আমতা করি। অনেক মেঘ মুখে। ভিতরে কোথাও।অন্যরা যখন বলে তাদের মুখের দিকে চেয়ে থাকি। সবটা বেরোয় না যে জানে না তা তারা?মুগ্ধ হই। প্রতারিতও বোধ করি। মুখ ফেরানোর আগে অমায়িক হাসির অভ্যাস।ক্লান্ত হই।বাইরে বেরোতে চাইলে কে যেন টেনে ধরে থাকে।