দুটি কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনসমনিয়া ঘুম ভাঙে শেষরাতে প্রতিদিনভোরগুলো ছাইঘুম-মাখা, রাত্রিরউচ্ছিষ্ট চাটি। ক্লান্ত লাল চোখেঅনিদ্রার তর্জনীতলে ঝিমাই দিনভর।ভুলগুলো ভূত, শেষরাতে তেনারা আসেনতখন পিপাসা তীব্র, খরার মধ্যে মাহে ভাদরবহুদূরে মেঘনা গর্জায়, বাহ নদীমনে আছে দামাল বালকের সাঁতার!ভুলগুলো পিছু ছাড়ে নাচিলেকোঠায় মানুষ মরে থাকে, কেউ কেউ থাকেশূন্যে ভেসে। বাতাসে কার অট্টহাসি,গাছের পাতায় পাতায় ভুলের ফর্দপাতা নড়ে পাতা ঝরে, ইনসমনিয়াথাবা মেলে। দৈত্যের লালা ঝরে।মাথার ভিতরমাথাভর্তি মুকুল নিয়ে ঘুুরিমাথার ভিতর আকাশ কত নীলআবহমান বাজছে একটি সুরইছায়ানারীরা বাতাসে খিলখিল।স্বপ্নে নদী কেবলই সরে যায়গাছের ডালে ঝুলছে থোকা ফল,অচিনপুরে বন্দীরা গান গায়ভোর থেকেই দিক ভোলাবার ছল।দেখতে দেখতে হয়ে গেছি মাছিপাকা ফলের গন্ধে উড়ে যাই,সকাল-সন্ধ্যা সৌরভে বুঁদ আছিমাথার ভিতর তুফান কী সাঁই সাঁই।