দুটি কুর্দি কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি কে?
শেখমুস হাসানআমি কে, তুমি জিজ্ঞেস করছ?কুর্দিস্তানের কুর্দিজীবন্ত আগ্নেয়গিরি।আগুন আর ডিনামাইটশত্রুর মুখোমুখি।আমি যখন ক্রুদ্ধ হইআমি পর্বতমালাকে ঝাঁকুনি দিইআমার ক্রোধের স্ফুলিঙ্গআমার শত্রুদের জন্য মৃত্যু।আমি কে?আমি পূর্ব দিকেদুর্গ আর প্রাসাদশহর আর গ্রামপাথর আর নুড়িকী ব্যঙ্গ, কী লজ্জার দিন।রক্তচোষাদের জন্য এক দাসসেই আমিই মধ্যপ্রাচ্যকে রক্ষা করিরোমক ও ক্রুজেডারদের হাত থেকে।আমি কে?আমি আমার দেশকে মুক্ত করব।নিপীড়কদুর্নীতিবাজ শাহ ও মোল্লাতুর্কি জান্তাদের হাত থেকেযাতে আমরা অন্যান্য জাতিদের মতোস্বাধীন হয়ে বাঁচতে পারি,যাতে আমার বাগান আর মাঠ-ময়দানআবার আমারই হয়।যাতে আমি মানুষের মঙ্গলেরসংগ্রামে যোগ দিতে পারি।আমি কে?আমিই সিংহহূদয় রিচার্ডকে পরাস্ত করেছিলামএই অঞ্চল রক্ষা করতে আমি নিজের রক্ত দিয়ে দিয়েছিশত্রুর যাত্রাপথে আমি ছিলাম মহাকণ্টকআমাদের ছায়ায় আরব, তুর্কি ও ফার্সিরা বাস করত।একাধিক রাজা আমার ঘোড়ার মাথা ধরেছেহ্যাঁ, আমি এক যোদ্ধাআমি সালাদিনমিসর, সিরিয়া ও ইসরায়েলের রাজা।আমি কে?আমি আরদশিরআমি নোশি, রাওয়ানপ্রাচীন যুগেরপ্রতিপক্ষরা আমাদের রাজাকে ভয় পেতআমাদের বিরূপতার জন্য দুঃখ প্রকাশ করতোআমি জানতাম না ভয় কাকে বলে।দুঃসাহসের প্রেমেভারত থেকে গ্রিস পর্যন্ততারা আমার কর দিত।আমি কে?হ্যাঁ, আমি কুর্দিকুর্দিস্তানের কুর্দিদরিত্র ও নিপীড়িত।আমার প্রাসাদ ও দুর্গ সব এখন ধ্বংসপ্রাপ্তআমার নাম আর সুনামঘাতকরা ছিনিয়ে নিয়ে গেছেযারা আমার শরীরে জীবাণু ঢুকিয়ে দেয়আমাকে চলচ্ছক্তিহীন করতেআমাকে এক নামহীন আত্মামিত্রহীন এক জাতিতে রূপান্তরিত করতে।আমি কে?আমি লোর, কাছলোর আর কুরমাঙ্কের ছেলেযে তার মুকুট ও রাজ্য হারিয়েক্ষমতাহীন হয়েছে।ধর্মের নামে বিশ্বাসঘাতকতা করেছেহাতে তসবিহ নিয়ে।শাসকরা ধোঁকা দিয়েছেক্ষমতা ও সম্পদ থেকে বঞ্চিত রেখেছেপরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত, বিভক্ত ও ছিন্নযখন আমার নিপীড়িত কুর্দিস্তানআমার হতভাগ্য কুর্দিস্তানদখলকৃত থাকেঅমি কে?গভীর নিদ্রা থেকে উত্থিতআমি কুর্দি জাতির এক সন্তানসিংহের মতো গরীয়ানসমুখে আগুয়ানসারা পৃথিবীকে জানাতে চায়আমি সংগ্রাম করব এবং স্বাধীনতার পথেই থাকবমার্কস ও লেনিন ও অন্যান্যমহামানবের কাছ থেকে আমি জানব।পূর্বপুরুষদের কাছে এ আমার অঙ্গীকারসালার, শেরগো আর দেসেমযে এই অঙ্গীকার আমার থাকবে প্রবল,অপরাজেয়, মৃত্যুর চেয়ে শক্তিশালীকাউকেই ভয় না করেআমি জানাতে চাই যেস্বাধীনতা আমার পক্ষএ পথেই আমি এগিয়ে যাব।আমি কে?আমি রক্তপিপাসু নইনা, আমি শান্তি পছন্দ করিআমার পূর্বপুরুষেরা ছিলেন সম্ভ্রান্তআমাদের নেতৃবর্গ নিষ্ঠাবানআমরা যুদ্ধ চাই না, সমতা চাইকিন্তু আমাদের দুষমনরা বিশ্বাসহন্তা ও মিথ্যাবাদী।বন্ধুত্ব আমরা চাইআর হাত বাড়িয়ে দিই সকল বন্ধুপ্রতিম জাতির দিকেকুর্দিস্তান দীর্ঘজীবী হোকনিপীড়করা নিপাত যাক।দিকনির্দেশনা
কাজাল আহমদযখনই সে পাহাড়ে থাকতযখনই সে তার জুতো খুলে ফেলত,তারা শহরের দিকেই ইশারা করতকিন্তু সে কোনো দিন চিন্তা করেনি যে এর মানেযে তার স্বদেশভূমি মুক্ত হবে।এখন যখন সে নিজের শহরেযেখানেই সে তার জুতো খোলেতারা তার দেশের বাইরের দিকে ইশারা করে,কিন্তু সে কোনো দিনই চিন্তা করে না যেসেই দিন আসবে যখন মরীচিকা না দেখেইযা নির্বাসিত সব সময়ই দেখে থাকেসে তার দেশের হূদয়ের মধ্যে দিয়ে চলবেতার নানি-দাদির কাঠের সিন্ধুকে কল্পকথা জমিয়ে রাখবেআর সুখী বাড়ির নিচের ঘরেরবহু রঙিন দরোজাছেলেবেলার গল্পের দরোজার মতোভেজিয়ে দেবে।তরজমা শাহীন বাকেরের ইংরেজি অনুবাদ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহামার নরম্যান নিবাসী ড. বেলায়েত হোসেনের সৌজন্যে কবিতা দুটি প্রাপ্ত। ‘আমি কে’ দীর্ঘ এক কবিতা, এর বৃহদাংশ এখানে উদ্ধৃত। কাজাল আহমদ অপেক্ষাকৃত তরুণ কবি (জ. ১৯৬৭)। তাঁর কবিতাটির তরজমা মিমি খালবতির ইংরেজি অনুবাদ থেকে।—অনুবাদ: মুহাম্মদ হাবিবুর রহমান