দুনিয়া কাঁপানো ১০ প্রতিবাদ
প্রতিবাদ গণতন্ত্রের ভাষা। গণতন্ত্রকে অর্থবহ করে তোলে এই প্রতিবাদ। প্রতিবাদের মাধ্যমে পরিবর্তন সাধিত হয় সমাজে, সমাজ থেকে রাষ্ট্রে। রাষ্ট্রে যখন কোনো অন্যায়ের প্রতিবিধান হয় না সব অনুরোধ, উপরোধ, আহ্বান ব্যর্থ হয়, তখনই মানুষ প্রতিবাদমুখর হয়ে ওঠে। সেই প্রতিবাদ হতে পারে শান্তিপূর্ণ কিংবা সহিংস। তবে পৃথিবীতে যুগান্তকারী সব পরিবর্তন এসেছে প্রতিবাদের মাধ্যমেই—তা প্রমাণিত। দুনিয়াজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে যুগে যুগে। দেশ থেকে দেশান্তরে। কালের পরিক্রমায় প্রায় প্রতীকে পরিণত হওয়া এসব প্রতিবাদের সেরা ১০টি হাজির করা হলো এখানে। লিখেছেন—নাইর ইকবালটাইম ম্যাগাজিনের সেরা ১০১. বার্লিন দেয়ালের পতন (৯ নভেম্বর ১৯৮৯)২. রোজা পার্কের বাসের সিট না ছাড়ার প্রতিবাদ (১ ডিসেম্বর ১৯৫৫)৩. ভিয়েতনামে বৌদ্ধ ভিক্ষুর আত্মদান (১১ জুন ১৯৬৩)৪. ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপিতে নেদার সুলতানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা (২৩ জানুয়ারি ১৯৮৩)৫. সাদ্দামের পতন (৯ এপ্রিল ২০০৩)৬. ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদ (৪ মে ১৯৭০)৭. আফ্রিকান-আমেরিকান ম্যারিয়ান অ্যান্ডারসনের অধিকার আদায়ে প্রতিবাদ (১৯৩৯)৮. বুশকে জুতা নিক্ষেপ (১৪ ডিসেম্ব ২০০৮)৯. মেক্সিকো অলিম্পিকে আফ্রিকান-আমেরিকান ক্রীড়াবিদের প্রতিবাদ (১৯৬৮)১০. চীনের তিয়েনমেন স্কয়ারের অজানা প্রতিবাদকারী (১৯৮৯)বিলেতি অবজারভার পত্রিকার সেরা ১০১. ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ (১৭ এপ্রিল, ১৯৬৫)২. ফরাসি বিপ্লবের প্রতিবাদমুখর তিন দিন (জুলাই ১৯৩০)৩. যুক্তরাজ্যে খনিশ্রমিক ধর্মঘট (১৯৮৪-৮৫)৪ . আফ্রিকান-আমেরিকান শিশুদের অধিকার আদায়ে সোয়াতো প্রতিবাদ (১৯৭৬)৫. প্রাগ বিক্ষোভ (১৯৬৮)৬. নারী ভোটাধিকার আদায়ে আত্মাহুতি (যুক্তরাজ্য, ১৯১৩)৭. পেট্রোগ্রাদে সামাজতন্ত্রবিরোধী প্রতিবাদ (১৯২১)৮. ‘উই শ্যাল ওভারকাম’, আয়ারল্যান্ডে মানবাধিকার সংস্থার প্রতিবাদ (১৯৬৯)৯. বিশ্বব্যাপী যুদ্ধবিরোধী প্রতিবাদ (২০০৩)১০. এথেন্সের পলিটেকনিক দখল (২০০৮-৯)গান্ধীর লবণ সত্যাগ্রহমহাত্মা গান্ধীর সেই বিখ্যাত লবণ সত্যাগ্রহ অমর হয়ে রয়েছে ইতিহাসের পাতায়। ১৯৩০ সালের ১২ মার্চ ব্রিটিশ রাজের লবণ আইনের প্রতিবাদে গান্ধী তাঁর সাবরবতী আশ্রম থেকে ডান্ডি উপকূল পর্যন্ত হেঁটে প্রতিবাদ জানিয়েছিলেন। প্রায় ৩৯০ কিলোমিটারব্যাপী এই সত্যাগ্রহ মানুষকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদী হতে শিখিয়েছিল। এই সত্যাগ্রহ অহিংস প্রতিবাদ দৃষ্টি আকর্ষণ করেছিল গোটা বিশ্বের। বসাই যখন মাথা তোলা মন্টেগোমারির ৭০ শতাংশ বাসযাত্রী ছিল কালো আমেরিকান। কিন্তু কালোদের সব সময়ই সাদাদের আসন ছেড়ে দিতে হতো। ১৯৫৫ সালের ডিসেম্বরের পয়লা তারিখ বাসে বসা নিয়ে রোজা পার্ক নামের এক কালো আমেরিকান একজন সাদা বাস যাত্রীকে আসন ছাড়তে অস্বীকৃতি জানায়। তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষ্যমমূলক আচরণে গোটা মন্টেগোমারিতে প্রতিবাদে মুখর হয়ে ওঠে জনতা। কালোরা বয়কট করে বাসযাত্রা। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন অনেক সাদাও। ওই ঘটনার এক বছর পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে ঘোষণা হয় বাসের আসন নিয়ে সাদা ও কালোর কোনো প্রভেদ করা যাবে না। কালোদের আন্দোলন এবার অধিকার নিয়ে১৯৫৫ সালে মন্টেগোমারিতে বাসের আসন নিয়ে প্রতিবাদের আট বছর পর ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্র কেঁপে ওঠে কালোদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। এই লক্ষ্যে ওয়াশিংটন অভিমুখে একটি মিছিল শুরু করে নাগরিকেরা। সেই মিছিলের ৭০ থেকে ৮০ শতাংশই ছিল কালো আমেরিকান। তাদের সেই আন্দোলন মার্কিন সরকারকে বাধ্য করে ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইনের খসড়া প্রণয়নে। এই প্রতিবাদ, এই আন্দোলন বিখ্যাত হয়ে আছে মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ উক্তিসংবলিত বক্তৃতার জন্য।দেয়াল ভাঙার ডাকদ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে আলাদা হয়ে গিয়েছিল জার্মানি। পূর্ব ও পশ্চিম জার্মানির রাজনৈতিক ভিন্নতার প্রতীক বার্লিন দেয়াল নির্মিত হয়েছিল ১৯৬১ সালে বার্লিনের মাঝখান দিয়ে। দেয়াল তুলে আলাদা করে দেওয়া হয়েছিল সাধারণ জার্মানদের আশা-আকাঙ্ক্ষাকে। রাজনৈতিক ভিন্নতার শিকার হয়ে ভাইয়ে ভাইয়ে মুখ দেখাদেখি হয়েছিল বন্ধ। আশির দশকের শেষ দিকে পূর্ব জার্মানি নিজেদের রাজনৈতিক নীতির উদারীকরণ শুরু করে। ১৯৮৯ সালে সমগ্র পূর্ব ইউরোপে যখন উদার নীতির জয়গান চলছে, ঠিক তখনই পূর্ব জার্মানি পশ্চিমের সঙ্গে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে বছরের ৯ নভেম্বর হাজার হাজার জার্মান বার্লিন দেয়ালের কাছে জড়ো হয়ে দেয়ালটি ভেঙে ফেলতে উদ্যত হয়। তারা দেয়ালের ওপর উঠে নেচে-গেয়ে ২৮ বছরের বিচ্ছেদের প্রতিবাদ জানায়। ভেঙে ফেলে সেই বিচ্ছেদের সৌধ। পরের বছর ১৯৯০ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দুই জার্মানির মধুর মিলন ঘটে। প্রাগ-বসন্ত একটা সময় পর্যন্ত সাবেক চেকোস্লোভাকিয়া সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের অধীন ছিল। দেশটির বেশির ভাগ রাজনৈতিক সিদ্ধান্তই ঠিক করে দিত সোভিয়েত ইউনিয়ন। চেকোস্লোভাকিয়ার ‘স্লোভাকিয়া’ অংশের মানুষ নির্দিষ্টভাবে ছিল সোভিয়েত আধিপত্যের সবচেয়ে বড় শিকার। স্লোভাক রাজনীতিক আলেকজান্ডার দুবেক চেকোস্লোভাকিয়ার ক্ষমতায় বসে এই বিষয়টির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেন। তিনি গণমাধ্যম ও জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন (১৯৬৮), কিন্তু বাধা হয়ে দাঁড়ায় রাশিয়া। প্রতিবাদ মুখর হয়ে ওঠে জনগণ। রাশিয়া তখন চেকোস্লোভাকিয়া অভিমুখে সেনাদল পাঠিয়ে সে আন্দোলনকে কঠোর হাতে দমন করে রাশিয়া।’৬৮ ছাত্র বিক্ষোভ ১৯৬৮ সালে ভিয়েতনামে তখন আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ ও আগ্রাসনের ভয়াবহতা পৃথিবীব্যাপি তরুণ প্রজন্মকে যুদ্ধ বিরোধী করে তোলে। অন্যদিকে কালো আমেরিকানরা লড়ছে অধিকার আদায়ের লড়াইয়ে। তাদের আন্দোলনও পৃথিবীর নানাপ্রান্তে তরুণদের উৎসাহিত করেছিল অধিকার আদায়ের সংগ্রামে অবতীর্ণ হতে। উত্তর আয়ারল্যান্ড ফুঁসে উঠেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। পুরো আফ্রিকাজুড়ে তখন স্বাধীনতার স্বপ্ন দানা বেধেছে। সমাজতান্ত্রিক বিপ্লবের হাতছানি তখন দেশ থেকে দেশান্তরে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে ‘অ্যান্টি এসটাবলিশমেন্ট’ মনোভাব তখন তরুণদের উদ্বুদ্ধ করেছে দ্রোহের আকাঙ্খায়। নানা প্রতিবাদে সরব তখন ছাত্র সমাজ।ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে ভিয়েতনাম যুদ্ধ লজ্জা দিয়েছিল যুক্তরাষ্ট্রের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে। দেশটির সুশীল সমাজ, ছাত্র ও সাধারণ মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছিল ভিয়েতনাম যুদ্ধের। ১৯৬৯ সালের অক্টোবর মাসের ১৫ তারিখ ভিয়েতনামে মার্কিন সরকারের যুদ্ধনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে আসে লাখো জনতা। ধীর পায়ে হেঁটে শান্তির বারতা ঘোষণা করে তারা। সে দিন মিছিলের সঙ্গে হেঁটে তাতে একাত্মতা ঘোষণা করেছিল হাজার হাজার পুলিশও। জন লেনন গেয়েছিলেন তাঁর সেই বিখ্যাত গান, ‘গিভ পিস অ্যা চান্স!’ তিয়েনআনমেন স্কয়ার১৯৮৯ সালের জুন মাসে কমিউনিস্ট চীন কেঁপে ওঠে ছাত্র-জনতার বিক্ষোভে। এর আগে ১৫ এপ্রিল নিহত হন চীনের সুশীল সমাজের অন্যতম অগ্রনায়ক ও সরকারবিরোধী বুদ্ধিজীবী হু ইয়াওব্যাং। তাঁর মৃত্যুর পর থেকেই ছাত্র, জনতা ও পেশাজীবীরা প্রতিবাদ জানাতে থাকে বিভিন্নভাবে। জুন মাসে রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে এ বিক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে। এ সময় তিয়েনআনমেন স্কয়ারে জমায়েত হয়ে উদার নীতির আদর্শে উদ্ভাসিত প্রায় ১০ লাখ ছাত্র-জনতা ও সাধারণ মানুষ চীন সরকারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানায়। এই আন্দোলনের একপর্যায়ে চীন সরকার সামরিক আইন জারি করে কঠোর দমননীতির আশ্রয় নেয়। অনুমান করা হয়, চীন সরকারের বিরুদ্ধে দাঁড়ানোয় প্রায় কয়েক হাজার প্রতিবাদী মানুষকে সে দিন হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল।উড়ন্ত পাদুকাএমন প্রতিবাদ কি আগে কখনো হয়েছিল? ২০০৮ সালের ডিসেম্বর মাসে পৃথিবী অবাক বিস্ময়ে লক্ষ করল যুদ্ধ আর দখলদারিত্বের বিরুদ্ধে কী অসম্ভব ঘৃণা লুকিয়ে আছে সাধারণ ইরাকিদের মনে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে জুতা ছুড়ে মেরে সেটাই বিশ্বকে দেখিয়ে দেন ইরাকি সাংবাদিক আল জাইদি।মিসরে আরব বসন্তহোসনি মোবারক সরকারের লাগামহীন দুর্নীতি, নিত্যপণ্যের উচ্চমূল্য, অসীম বেকারত্ব মিসরীয়দের দারুণ হতাশার জন্ম দেয়। সেই হতাশার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটে ২০১১ সালের ২৫ জানুয়ারি। রাজধানী কায়রোর কেন্দ্রে অবস্থিত তাহরির স্কয়ারে জমায়েত হয় মোবারকবিরোধী লাখ লাখ জনতা। প্রযুক্তির উৎকর্ষের যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। পরাজিত হন স্বৈরশাসক হোসনি মোবারক। ক্ষমতা ছাড়তে বাধ্য হন।