দুপুর রাত: রাত-দুপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহলে সেই পূরবী-কল্যাণ, ঠিক তো? কথাশেষ হতে-না-দিতেই ডিনি আপা তাঁর বইখানাহাতে ধরিয়ে দিয়ে গাইলেন: আজি এ আনন্দসন্ধ্যায়...গাইলেন বটে কিন্তু সন্ধ্যার বিষাদ অবসাদ তাতেও কি একটুকমে! এই যে ডুব-সাঁতার...এই যে চুপ-সাঁতার...এই যে মূক-সাঁতার তাইদেখুন: রোদ-ঝলমলে শীতের সকাল, চারদিক এখন বরফেক্যামন সাদা; নির্জন সকাল কীভাবে ধীরে-ধীরে-ধীরে নির্জন দুপুরেরঅবসাদ সঙ্গে নিয়ে নির্জন সন্ধ্যার কাছে মিনতি চায়; আজি এ আনন্দ সন্ধ্যায়...কোনো সন্ধ্যা-দুপুর নেই...নেই কোনো সন্ধ্যা-রাত। শুধু খানিকটাডুব-সাঁতার...চুপ-সাঁতার...আর এই মূক-সাঁতার...এই দুপুর-রাতে ডিনি আপা নাইছেন তুলসী-গঙ্গার নরোম স্রোতে