দেবীর প্রার্থনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাধ্য তোর ছিলাম আমি নিয়েছি সব আরাধনামহাকালের নিয়ম ভেঙে তোর কাছে আজ এ প্রার্থনা। বাগানে আর যাসনে ভোরেফুল দিয়ে আর কিছু হবে? পোড়ার গন্ধ যায় না ঢাকাপাপড়িগুলোর সে সৌরভে। ঘরপোড়া ছাই পূজার অর্ঘ্যবাসন্তী তোর অঞ্জলিতেবিলাপমাখা কণ্ঠে কি তুই মনের মন্ত্র পারবি দিতে? আমার না হয় মাটির শরীর অচল থাকি বাক্যহারাতোর তো আছে উষ্ণস্রোতেরটগবগে ওই রক্তধারা। নিভিয়ে দিতে পারিসনি তুই অগ্নিশিখা চোখের জলেকুরুক্ষেত্রে অসম এই যুদ্ধ হলো কী কৌশলে!মন্দিরে তুই আসিস নে আরপুণ্য পেতে শূন্য মনেপূজার পর্ব আগুন খেলায় সাঙ্গ হলো বিসর্জনে।