দেশ মূলত ব্যাঙের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালুমিনিয়াম শাটারগুলো বন্ধ
ঘুমন্ত প্রায় সমস্ত ট্রেনযাত্রী
গ্রামান্তরের ব্যাঙের ডাকের মধ্যে
চলন্ত ট্রেন বর্ণনাকার বৃষ্টির
সকল অনুষঙ্গে দৃষ্টি ফেলে
বাদ পড়ে যায় তবুও যেই ব্যক্তি
আমি সে লোক, জানলা খোলা বাতাস
মাখছি, তারও আগে গোটা একটি
স্টিক আমি জ্বালিয়েছিলাম বাইরে
আউটারে প্রায় ইস্টিশনের বাইরে
তারপরে চিপস, মিরিন্ডা আর পানির
বোতল কিনে, সবাই যেমন কেনে
উঠেছিলাম বৃষ্টি ভেজা ট্রেনে;
এখন সে ট্রেন ভাতশালা পার হচ্ছে
ভাতশালা এক এমন ইস্টিশন যে
ট্রেন থামে না সব মিলিয়ে দুইটি
সে ইস্টিশন পেরিয়ে যেতে যেতে
প্রতিধ্বনির আপত্তি পাই শুনতে
কিন্তু আমার বিশেষ উপলব্ধি
সেটা এই যে, দেশ মূলত ব্যাঙের
অ্যালুমিনিয়াম শাটার পড়ে হাতে
কবজি আমার থেঁতলে গেল পারলে