দ্বিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একা ভেসে থাকা বিয়োগচিহ্ন এক
ভাসতে ভাসতে ধাক্কা খাচ্ছে জলে—
সে স্মৃতির মতো তোমার জানালাগুলি
ভাবছি আমি, এখনো রেখেছো খুলে!
দ্বিধা নিয়ে আজ উড়ছে পর্দাগুলো
একটু একটু বাতাসের ফাঁকে ফাঁকে,
কী কথা আসে, কী কথাই বা থেকে যায়—
আলো খেলে যায়, ছায়াটুকু স্থির থাকে...
আমাদের দেখা হবে না এ জীবনেও
দূরে বসে থেকে কেঁপে যাবে শুধু কাঁটা—
ঘড়িটির থেকে ক্রমে আরো দূরে গিয়ে
তুমি রয়ে যাবে অদেখা তারার ফোঁটা