ধন্যবাদ কাশবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

রফিক আজাদ (১৪ ফেব্রুয়ারি ১৯৪১-১২ মার্চ ২০১৬), ​ধানমন্ডির নিজের বাড়িতে রফিক আজাদ, ১৯৯৮। ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম
রফিক আজাদ (১৪ ফেব্রুয়ারি ১৯৪১-১২ মার্চ ২০১৬), ​ধানমন্ডির নিজের বাড়িতে রফিক আজাদ, ১৯৯৮। ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

কাশবন: অমেয় আলোর কবি রফিক আজাদ—সম্পাদক: মিন্টু হক

প্রচ্ছদ: মাসুক হেলাল, প্রকাশক: কাশবন, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৭, ৭৩২ পৃষ্ঠা, দাম: ৩৯০ টাকা

.
.

কাশবন: কবি রফিক আজাদ স্মরণসংখ্যা। কাশবন পত্রিকা কর্তৃপক্ষ ও পত্রিকার সম্পাদক কবি মিন্টু হককে অভিনন্দন জানাতেই হয়। প্রয়াত ‘আলোর কবি’ রফিক আজাদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে সম্পাদক মিন্টু হক ৭৫০ পৃষ্ঠার যে বিশেষ সংখ্যাটি প্রকাশ করেছেন, বাংলাদেশের তো বটেই, বিশ্বের উন্নত দেশেও কোনো প্রয়াত কবিকে নিয়ে এমন কাজ খুব বেশি হয়েছে বলে মনে হয় না। বাংলা একাডেমিতে কর্মরত অবস্থায় কবি রফিক আজাদ ‘বুদ্ধদেব বসু: বিশেষ সংখ্যা’ প্রকাশ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তরুণ কবি মিন্টু হক যেন কবি রফিক আজাদের প্রদর্শিত পথেই আরও এক ধাপ নয়, বেশ কয়েক ধাপ এগিয়ে গেলেন।
এই সংখ্যায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শতাধিক লেখক-কবি রফিক আজাদকে নিয়ে লিখেছেন। অকালপ্রয়াত কবির স্মৃতিচারণা করেছেন তাঁর বন্ধু কবিরা, তাঁর রচিত কাব্যের মূল্যায়ন করেছেন সমকালীন কাব্যবোদ্ধারা। মুক্তিযোদ্ধারাও তাঁদের সহযোদ্ধা কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কবিরা কবিতা লিখেছেন তাঁকে নিয়ে।

এই বিপুল সংকলনে স্থান পেয়েছে কবির লেখা ও কবিকে লেখা কিছু গুরুত্বপূর্ণ পত্র। এখানে প্রকাশিত হয়েছে রফিক আজাদের বর্ণিল জীবনের বেশ কিছু আনন্দ-বেদনার ছবি।

কবি রফিক আজাদ যে বড় মাপের একজন কবি ছিলেন, কাশবন পত্রিকার ‘অমেয় আলোর কবি রফিক আজাদ’ বিশেষ সংখ্যাটি তা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ কাশবন।

ধন্যবাদ কাশবন সম্পাদক কবি মিন্টু হক। ইউ হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব।